ভারতের নিউজিল্যান্ড সফরের দলে ডাক পেয়েছেন ভুবনেশ্বর কুমার। আগামী সপ্তাহে দলের সঙ্গে দেশ ছাড়ার কথা তার। এর আগেই চার বছরে প্রথমবার দেশের মাটিতে ভারতের জার্সি পরার সুযোগ পেলেন এই অভিজ্ঞ পেসার।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির দলে যুক্ত করা হয়েছে ভুবনেশ্বরকে। ইনজুরিতে পড়া আর্শদীপ সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। হায়দরাবাদে চতুর্থ টি-টোয়েন্টিতে এই বাঁহাতি সিমার চোটে পড়েন।
৩৬ বছর বয়সী ভুবনেশ্বর চার বছরে প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার দ্বারপ্রান্তে। তার শেষ ম্যাচ ছিল ২০২২ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।
গত দুটি আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন ভুবনেশ্বর। ৪৫ উইকেট নিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে সব ভারতীয় পেসারদের তালিকায় তিনি শীর্ষ উইকেটশিকারি।
এফএইচএম
