জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। এ ঘটনাকে অশুভ সংকেত হিসেবে উল্লেখ করে আসিফ আকবরের দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এ ঘটনায় শোবিজ অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন শিল্পীর ভক্তরাও।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্বেগের কথা জানান ওমর সানি। ফেসবুকে আসিফ আকবরের ছবি ও গুলিতে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি যুক্ত করে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
এদিকে গুলির ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। ফলে তিনি অক্ষত রয়েছেন।
এই হামলার পেছনে কোনো ব্যক্তিগত কিংবা পেশাগত বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য পায়নি।
আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন ভক্তরা।
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
/অ
