ঝালকাঠির ‘রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছর পূর্তি, প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাবের সভাকক্ষে সুধীজনদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ।