ইতিহাস গড়লেন চিন্ময় সুতার। রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের খেলায় মিজোরামের হয়ে খেলতে নেমে অপরাজিত ৪০০ করেন তিনি। রঞ্জি ট্রফি তথা প্রথম শ্রেণির ক্রিকেটের দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে কোয়াড্রুপল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি। এর আগে ১৯৪৮-৪৯ সালে বাউ সাহেব বাবাসাহেব নিম্বলকর মহারাষ্ট্রের হয়ে অপরাজিত ৪৪৩ রান করেছিলেন কাথিয়াওয়ারের বিরুদ্ধে। 78 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন চিন্ময়। মিজোরাম ৯ উইকেটে ৫৮১ করে। নাগাল্যান্ড দিনের শেষে এক উইকেটে ৫০ করেছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকা।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ বা তার বেশি রান করা ব্যাটারদের তালিকা:
১. আর্চি ম্যাকলারেন — ৪২৪ রান
দল: ল্যাঙ্কাশায়ার
প্রতিপক্ষ: সমারসেট
প্রতিযোগিতা: কাউন্টি চ্যাম্পিয়নশিপ
ইনিংস: প্রথম
সময়: ৪৭০ মিনিট
মাঠ: কাউন্টি গ্রাউন্ড, টনটন, ইংল্যান্ড
তারিখ: ১৫ জুলাই ১৮৯৫
২. বিল পন্সফোর্ড — ৪২৯ রান
দল: ভিক্টোরিয়া
প্রতিপক্ষ: তাসমানিয়া
প্রতিযোগিতা: শেফিল্ড শিল্ড
ইনিংস: দ্বিতীয়
সময়: ৪৭৭ মিনিট
মাঠ: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া
তারিখ: ২ ফেব্রুয়ারি ১৯২৩
৩. বিল পন্সফোর্ড — ৪৩৭ রান
দল: ভিক্টোরিয়া
প্রতিপক্ষ: কুইন্সল্যান্ড
প্রতিযোগিতা: শেফিল্ড শিল্ড, ১৯২৭–২৮
ইনিংস: প্রথম
সময়: ৬২১ মিনিট
মাঠ: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া
তারিখ: ১৬ ডিসেম্বর ১৯২৭
৪. ডন ব্র্যাডম্যান — ৪৫২ রান*
দল: নিউ সাউথ ওয়েলস
প্রতিপক্ষ: কুইন্সল্যান্ড
প্রতিযোগিতা: শেফিল্ড শিল্ড, ১৯২৯–৩০
ইনিংস: তৃতীয়
সময়: ৪১৫ মিনিট
বল: ৪৬৫
মাঠ: সিডনি ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া
তারিখ: ৩ জানুয়ারি ১৯৩০
৫. বি. বি. নিম্বলকর — ৪৪৩ রান*
দল: মহারাষ্ট্র
প্রতিপক্ষ: কাঠিয়াওয়ার
প্রতিযোগিতা: রঞ্জি ট্রফি, ১৯৪৮–৪৯
ইনিংস: দ্বিতীয়
সময়: ৪৯৪ মিনিট
মাঠ: পুনা ক্লাব গ্রাউন্ড, পুনে, ভারত
তারিখ: ১৬ ডিসেম্বর ১৯৪৮
৬. হানিফ মহম্মদ — ৪৯৯ রান
দল: করাচি
প্রতিপক্ষ: বাহাওয়ালপুর
প্রতিযোগিতা: কায়েদ-এ-আজম ট্রফি, ১৯৫৮–৫৯
ইনিংস: দ্বিতীয়
সময়: ৬৩৫ মিনিট
মাঠ: করাচি পার্সি ইনস্টিটিউট গ্রাউন্ড, করাচি, পাকিস্তান
তারিখ: ৮ জানুয়ারি ১৯৫৯
৭. আফতাব বালোচ — ৪২৮ রান
দল: সিন্ধ
প্রতিপক্ষ: বালুচিস্তান
প্রতিযোগিতা: কায়েদ-এ-আজম ট্রফি, ১৯৭৩–৭৪
ইনিংস: দ্বিতীয়
সময়: ৫৮৪ মিনিট
মাঠ: ন্যাশনাল স্টেডিয়াম, করাচি, পাকিস্তান
তারিখ: ১৮ ফেব্রুয়ারি ১৯৭৪
৮. গ্রেম হিক — ৪০৫ রান*
দল: উরচেস্টারশায়ার
প্রতিপক্ষ: সমারসেট
প্রতিযোগিতা: কাউন্টি চ্যাম্পিয়নশিপ
ইনিংস: প্রথম
সময়: ৫৫৫ মিনিট
বল: ৪৬৯
মাঠ: কাউন্টি গ্রাউন্ড, টনটন, ইংল্যান্ড
তারিখ: ৫ মে ১৯৮৮
৯. ব্রায়ান লারা — ৫০১ রান*
দল: ওয়ারউইকশায়ার
প্রতিপক্ষ: ডারহাম
প্রতিযোগিতা: কাউন্টি চ্যাম্পিয়নশিপ
ইনিংস: দ্বিতীয়
সময়: ৪৭৪ মিনিট
বল: ৪২৭
মাঠ: এজবাস্টন, বার্মিংহাম, ইংল্যান্ড
তারিখ: ২ জুন ১৯৯৪
১০. ব্রায়ান লারা — ৪০০ রান*
দল: ওয়েস্ট ইন্ডিজ
প্রতিপক্ষ: ইংল্যান্ড
প্রতিযোগিতা: চতুর্থ টেস্ট
ইনিংস: প্রথম
সময়: ৭৭৮ মিনিট
বল: ৫৮২
মাঠ: অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ড, সেন্ট জনস, অ্যান্টিগা
তারিখ: ১০ এপ্রিল ২০০৪
১১. স্যাম নর্থইস্ট — ৪১০ রান*
দল: গ্ল্যামরগন
প্রতিপক্ষ: লেস্টারশায়ার
প্রতিযোগিতা: কাউন্টি চ্যাম্পিয়নশিপ, ডিভিশন টু, ২০২২
ইনিংস: দ্বিতীয়
সময়: ৬০৩ মিনিট
বল: ৪৫০
মাঠ: গ্রেস রোড, লেস্টার, ইংল্যান্ড
তারিখ: ২০ জুলাই ২০২২
১২. চিন্ময় সুতার — ৪০০ রান*
দল: মিজোরাম
প্রতিপক্ষ: নাগাল্যান্ড
প্রতিযোগিতা: রঞ্জি ট্রফি, প্লেট গ্রুপ
ইনিংস: প্রথম
সময়: ৫৮১ মিনিট
বল: ৫১৭
মাঠ: সোভিমা, নাগাল্যান্ড
তারিখ: ১৯ অক্টোবর ২০২৬
বিশেষ দ্রষ্টব্য: রানসংখ্যার পাশে * চিহ্নের অর্থ সংশ্লিষ্ট ব্যাটার অপরাজিত ছিলেন।
