আঁকাবাঁকা গ্রামের পথে সাইকেলের বেল বাজিয়ে ছুটে চলেন আলী আকবর। প্রায় ২৮ বছর ধরে এভাবেই চিঠি পৌঁছে দিচ্ছেন তিনি প্রাপকের কাছে। আনোয়ারার মানুষের কাছে তিনি ‘রানার আকবর’ নামে পরিচিত। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সাইকেলে চেপে এক ডাকঘর থেকে আরেক ডাকঘরে ছুটে চলাই তাঁর প্রতিদিনের কাজ। এই কাজের আয়েই চলে তাঁর পাঁচ সন্তানের সংসার।