বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটান (আরএমএ)-এর গভর্নর মিস ইয়াংচেন ছোগিয়েল। থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার সাইডলাইনে বুধবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় গভর্নর সার্কফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উভয় পক্ষ বৈঠকটিকে ফলপ্রসূ বলে অভিহিত করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের ডেপুটি গভর্নর মিস উগিয়েন চৌদেন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
