চতুর্থ অধ্যায় : জীবনীশক্তি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭। নিচের কোন উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড?
(ক) অ্যামারন্থাসের (খ) সূর্যমুখীর
(গ) টমেটোর (ঘ) পাটের
৮। C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
(ক) ফসফোগ্লিসারিক অ্যাসিড
(খ) পাইরুভিক অ্যাসিড
(গ) আইসোসাইট্রিক অ্যাসিড
(ঘ) অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
৯। কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়?
(ক) ধানে (খ) ভুট্টায়
(গ) নিটামে (ঘ) কচুরিপানায়
আরও পড়ুন
১০। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কত তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয়?
(ক) 400-480nm (খ) 480-520nm
(গ) 520-580nm (ঘ) 580-640nm
১১। পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে?
(ক) CO2-এর মাত্রা খুব বেশি বেড়ে গেলে
(খ) O2-এর বেশি মাত্রা খুব কমে গেলে
(গ) খুব বেশি ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে
(ঘ) এনজাইমের বেশি ঘাটতি থাকলে
আরও পড়ুন
১২। অক্সিজেনবিহীন পরিবেশে কোন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে?
(ক) প্রস্বেদন (খ) শ্বসন
(গ) সালোকসংশ্লেষণ (ঘ) ফটোলাইসিস
১৩। কোনটির উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়?
(ক) ক্লোরোফর্ম (খ) নাইট্রোজেন
(গ) ম্যাগনেসিয়াম (ঘ) আয়রন
নিচের চিত্রের আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৪। ওপরের চিত্রে Q-এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
(ক) প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
(খ) বিকেলে সালোকসংশ্লেষণের হার কিছুটা কমে যায়
(গ) মিথেনের আধিক্যে সালোকসংশ্লেষণের হার একই থাকে
(ঘ) 38° C তাপমাত্রায় সালোকসংশ্লেষণ ভালো হবে
১৫। ওপরের চিত্রে P ও Q উদ্ভিদের ক্ষেত্রে-
i. সালেকসংশ্লেষণের হারে তারতম্য হয়
ii. অন্যান্য অঙ্গের তুলনায় ফুলে শ্বসনের হার বেশি হয়
iii. পাতার এনজাইম নষ্ট হলে ক্লোরোফিল কমে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কীসে পরিণত করে?
(ক) কার্বন ডাই-অক্সাইড
(খ) হাইড্রো কার্বন
(গ) ল্যাকটিক অ্যাসিড
(ঘ) ক্লোরোফর্ম
নিচের চিত্রের আলোকে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৭। ওপরের চিত্রে প্রক্রিয়াটির প্রথম ধাপে কত অণু ATP উৎপাদন হয়?
(ক) ২ অণু (খ) ৪ অণু
(গ) ৬ অণু (ঘ) ৮ অণু
১৮। ওপরের চিত্রের ওই প্রক্রিয়াটি-
i. শুধু দিনের বেলায় সংঘটিত হয়
ii. মূলের অগ্রভাগে বেশি হয়
iii. প্রক্রিয়াটি সম্পন্ন হতে কার্বোহাইড্রেট প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১৯। অ্যাসিটাইল কো-এ কত অণু ATP উৎপন্ন হয়?
(ক) ২ অণু
(খ) ৬ অণু
(গ) ১৮ অণু
(ঘ) ২৪ অণু
২০। শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে চার অণু CO2 উৎপন্ন হয়?
(ক) গ্লাইকোলাসিস ধাপে
(খ) অ্যাসিটাইল কো-এ
(গ) ক্রেবস চক্রে
(ঘ) ইলেকট্রন প্রবাহতন্ত্রে
উত্তর: ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. খ, ২০. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর
