পেরুর প্রেসিডেন্টের জাপান সফরের প্রস্তুতি চলছে
জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হতে পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির জাপান সফরের আয়োজন করছে জাপান ও পেরু।
ফুজিমোরি, চলতি বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি ২০২৪ সালে মৃত্যুবরণ করা প্রাক্তন প্রেসিডেন্ট আলবের্তো ফুজিমোরির জ্যেষ্ঠ কন্যা।
জাপান ও পেরু সরকার, নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে কেইকো ফুজিমোরির প্রথম জাপান সফরের আয়োজন করছে। উল্লেখ্য, নভেম্বরের মাঝামাঝি সময় চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরাম বা এপেক'এর শীর্ষ সম্মেলনে যোগদানের পর বৈঠকটি অনুষ্ঠিত হবে।
জাপান, পেরুকে এমন একটি কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে, যারা একই মূল্যবোধ ও নীতিতে বিশ্বাসী। মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে টোকিওর সঙ্গেই পেরুর কূটনৈতিক সম্পর্ক সবচেয়ে দীর্ঘ।
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তাকাইচি ও ফুজিমোরি, অর্থনৈতিক নিরাপত্তা এবং জ্বালানি সম্পদের স্থিতিশীল সরবরাহ নিয়ে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
প্রায় একই সময়ে তাকাইচির সঙ্গে একটি শীর্ষ বৈঠকে যোগ দিতে চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তেরও জাপান সফরের আয়োজন চলমান রয়েছে।