বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা এখন আরোগ্য থেকে ওষুধসহ স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট পণ্য কেনার ক্ষেত্রে ছাড় উপভোগ করবেন। আরোগ্যর নিয়মিত ছাড়ের পাশাপাশি ন্যূনতম ১ হাজার টাকার কেনাকাটায় তারা পাবেন সর্বোচ্চ দেড়শ টাকা ছাড়। এর পাশাপাশি, অরেঞ্জ ক্লাবের সদস্যরা আরোগ্যতে বিশেষ হেলথ চেক-আপের ক্ষেত্রে বাড়তি সুবিধা উপভোগ করবেন। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আরোগ্যর মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে এসব সুবিধা চালু করা হয়েছে।
