আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক থানা এলাকার চোর, ডাকাত,মাদক ব্যবসা মাদকসেবী টিকটকার,জুয়ারী অনলাইন জুয়ারী,ইভিটিজারসহ সকল রকমের অপরাধ নিয়ন্ত্রনসহ অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে থানা পুলিশকে সহযোগিতার নিমিত্ত্বে আমতলী থানাধীন সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে ২৪ অক্টোবার বেলা সাড়ে ১১ টায় থানার গ্রাউন্ড ফ্লোরে বিশেষ চৌকিদারী প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, আমতলী সার্কেল,মো. তারিকুল ইসলাম মাসুদ ।আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইন বলেন,থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং গ্রামীণ পর্যায়ে অপরাধ দমনে গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) সদস্যদের ভূমিকা অপরিসীম। উক্ত বিশেষ চৌকিদারী প্যারেডে অপরাধীদের চিহ্নিতকরণ ও অপরাধ প্রতিরোধে সুনির্দিষ্ট ও কঠোর দিক-নির্দেশনা প্রদান করা হয়।
The post আমতলীতে চৌকিদারী প্যারেড অনুষ্ঠিত appeared first on sokalerkhobor24.com.
