অধ্যাপক আলমগীর হোসেনের সুস্থতা কামনায় পর্তুগালপ্রবাসী সাখাওত হোসেন মৃর্ধার অর্থায়নে দুর্গাপুরের নয়টি ওয়ার্ডে ধর্মীয় প্রার্থনা
খোলাবাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০১:৪৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
ছবিতে- সাখাওত হোসেন মৃর্ধা ও অধ্যাপক আলমগীর হোসেন। ফাইল ছবি।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী অধ্যাপক আলমগীর হোসেনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মসজিদে দোয়া-মিলাদ এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
গত ২১ অক্টোবর পর্তুগালপ্রবাসী মো. সাখাওত হোসেন মৃর্ধার অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি পিরোজপুর সদর থানা বিএনপির সদস্য ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য।
দোয়া ও প্রার্থনায় অধ্যাপক আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কল্যাণ কামনা করা হয়।
অধ্যাপক আলমগীর হোসেন উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। সেখানে তাঁর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তাঁর দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার প্রত্যাশায় রয়েছেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
দীর্ঘদিন ধরে পিরোজপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় অধ্যাপক আলমগীর হোসেন বর্তমানে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী ও পরিচিতজনেরা।
এদিকে, অধ্যাপক আলমগীর হোসেনের রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দৈনিক খোলা বাজার পত্রিকা পরিবারের পক্ষ থেকেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিম তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তিনি বলেন, উন্নত চিকিৎসা শেষে অধ্যাপক আলমগীর হোসেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন বলে তাঁরা আশাবাদী। এ সময় তিনি তাঁর সুস্থতার জন্য দেশবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেন।

