নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জে পারিবারিক কলহের জেরে শাহিন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে আমীরগঞ্জের খলাপাড়ায় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে নিহতের বাবা আওলাদ হোসেনের সঙ্গে প্রতিবেশী মোবারক হোসেনের পরিবারের বিরোধ বাধে। একপর্যায়ে মোবারক হোসেন ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শাহিন মিয়া খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন তার চাচা মোবারক হোসেন ও চাচাতো ভাই রাব্বি (১৭)।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
