বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছেন তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। বাবার মৃত্যুর কথা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে তানভীর আহমেদ রবিন লেখেন, আমার আব্বু আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আর নেই।
আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে জানিয়ে তানভীর আহমেদ রবিন লেখেন, সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
