নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
বাঁকুড়ার ইন্দাসে বৈধ নথি ছাড়া বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে বালি বোঝাই একটি নম্বর প্লেটবিহীন ট্রাক্টরও আটক করেছে পুলিশ।সুকমল ঘোষ ও কল্যাণ ঘোষ নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের একজন তৃণমূলের উপপ্রধান রূপালী ঘোষের স্বামী। জানা গিয়েছে, খণ্ডঘোষ থেকে বালি নিয়ে আসা হচ্ছিল। সেই সময়ে ইন্দাস থানার পুলিশ অভিযান চালিয়ে বালিবোঝাই ট্রাক্টরটিকে আটক করে। ধৃতদের বিষ্ণুপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
