ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা বেলা ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ৭১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থানে হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ দশমিক ৮৪ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৫৫ দশমিক ২১ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৮ দশমিক শূন্য ছয় পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭ দশমিক ৯৮ পয়েন্টে। এ সময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৩টির এবং কমেছে ৪২টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা বিএসআরএম স্টিলের চার কোটি ৯৪ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের চার কোটি ১০ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের তিন কোটি ৮১ লাখ টাকা, সোনালী আঁশের তিন কোটি ৩২ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের তিন কোটি ২১ লাখ টাকা, নাহি এ্যালুমিনিয়ামের দুই কোটি ৪১ লাখ টাকা এবং ইসলামী ইন্স্যুরেন্সের দুই কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: ডিএসই
১৪ অক্টোবর ২০২৬
১৪ অক্টোবর ২০২৬
১৩ অক্টোবর ২০২৬
