সিনিয়র স্টাফ রিপোর্টার হেবজুল বাহার , ১৩/১০/২০২৬ ইং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজারে দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১২,৩০ মিনিটে শ্যামগ্রাম বাজার সংলগ্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের ওই কর্মী মাঠপর্যায়ের কাজ শেষ করে ব্যাংকে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
The post শ্যামগ্রাম বাজারে গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। appeared first on Matrijagat.
