সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়নের জন্য গেজেট প্রকাশ এবং ব্যাংকিং সেক্টরে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের নির্দেশনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গতকাল সমাবেশ ও র্যালি করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫ এবং বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে এই সমাবেশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাবেশে বক্তব্য দেন কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক ও উপমহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন এবং সমিতির আহ্বায়ক ও উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনসহ অনেকে। বিজ্ঞপ্তি।
