নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
চট্টগ্রামের পটিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় বন সর্দার (৭০) নামের এক পথচারী মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। তিনি কচুয়াই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সর্দার পাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার জলুরদীঘি শহীদ শাহ সড়কের দক্ষিণে নির্মাণাধীন ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ১০টার দিকে শহীদ শাহ সড়কের পর ক্লাব এলাকায় রাস্তা পারাপারের সময় পটিয়ামুখী দ্রুতগামী একটি পিকআপ উক্ত পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) অহিদুল আলম খোকন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি গাড়ির ধাক্কায় তাদের এলাকার বন সর্দার মারা গেছেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাখাওয়াত জানান, দুর্ঘটনার খবর তিনি দ্রুত ছুটে গেলেও ঘটনাস্থলে কাউকে পাননি।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
