বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার ২৮তম বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম আবুল কালাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. ইসমাইল হোসেন।
সম্মেলনে বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সামগ্রিক কল্যাণ, অধিকার রক্ষা ও সামাজিক সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মেধা ও দীর্ঘ অভিজ্ঞতাকে দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।
সভাপতি ও জেলা প্রশাসক মো. রায়হান কবির সমিতির সব কল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সম্মেলনে সমিতির জেলা শাখার বিপুলসংখ্যক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
