কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও দুই শিশুসহ চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন; শনিবার দুপুরে দারুল আরকাম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শিবেরডাঙ্গি ও সাইদাবাজারের মাঝামাঝি দারুল আরকাম মাদ্রাসার সামনে ঢাকা-রৌমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি কাউসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
নিহতরা হলেন—রৌমারী উপজেলার চতলাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিশাদ (১২), একই পরিবারের তুবা (৭), শহিদুল ইসলামের স্ত্রী লিপি (৩২) এবং কর্তিমারী গ্রামের বাদলের স্ত্রী শরীফা (৪৬)।
