ভারতের নেতৃত্বে ক্রুনাল পান্ডিয়া।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
হংকং সিক্সেস থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন ভুবনেশ্বর কুমার। নিউ জ়িল্যান্ড সফরের ভারতীয় দলে সুযোগ পাওয়ায় এই সিদ্ধান্ত অভিজ্ঞ পেসারের। তাঁর বদলে ছয় ওভারের প্রতিযোগিতায় ভারতকে নেতৃত্ব দেবেন ক্রুনাল পান্ডিয়া। দলে জায়গা পেয়েছেন গুজরাট টাইটান্সের পেসার কুলবন্ত খেজরোলিয়াও। আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হবে প্রতিযোগিতা। ভারতের সাত সদস্যের দলে রয়েছেন নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, শশাঙ্ক সিং, রাহুল তেওয়াটিয়া এবং টি নটরাজনও।