কুমিল্লার দেবীদ্বারে মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। যখন যেখানে মাদক সেবনকারী ও বিক্রয়কারী সেখানেই পুলিশের হানা।
মাদকবিরোধী অভিযানে ২ জনকে আটক করে ২ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর গ্রেপ্তারকৃত ২ জনইকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
এদিকে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে একদল পুলিশ নিয়ে মাদক সেবনকারীদের আড্ডায় হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
অভিযানে মাদক সেবনের দায়ে আব্দুল জব্বার (২৩) ও ফয়জুল্লাহ হান্নান (২৭) নামে ২ মাদক সেবনকারীকে আটক করেন। এবং প্রমানের ভিত্তিতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৬০ (ষাট) দিন করে অর্থাৎ ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অশোক বিক্রম চাকমা বলেন, য়েখানেই মাদক, কিশোর গ্যাংসহ অপরাধ, সেখানেই আমাদের অভিযান। দিনে হোক বা গভীর রাত হোক মাদক , কিশোর গ্যাংসহ সকল অপরাধ দমনে আমরা সব সময় প্রস্তত।
আজকালের খবর/বিএস
