জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল অপারেশনস (প্রাতিষ্ঠানিক কার্যক্রম) বিভাগের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্বও পালন করেন।
১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি অগ্রণী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা বিশেষ করে প্রধান শাখা ও ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখায় দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ট্রেজারি ডিভিশন, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন এবং খুলনা ও বরিশাল বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।
মো. নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে বি. কম অনার্স ও ১৯৯৩ সালে ব্যাংকিং বিষয়ে এম. কম. ডিগ্রি সম্পন্ন করেন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মার্কেটিং বিষয়ে ইএমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি আইবিবির ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
১৯৭২ সালে পিরোজপুরের নেছারাবাদ থানার সুটিয়াকাঠি গ্রামের গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. নূরুল হুদা।
