মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬১ জন কৃতি শিক্ষার্থী ও শিক্ষক হিমাংশু কুমার মন্ডলকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল আমিন কবির।
প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিংগাইর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম, শিক্ষক ফারজানা মিম অভিভাবক সাফায়েত হোসেন খান বিলাস ও জ্যোতি সাহা।
বক্তব্য শেষে ২০২৬ সালে এসএসসি পরিক্ষায় ৭ জন জিপিএ-৫, জুনিয়র বৃত্তি পরিক্ষায় ২ জন ও সহপাঠ ক্রমিকে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের স্বাক্ষর রাখায় ৫২ জন শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষক হিমাংশু কুমার মন্ডলকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলাউদ্দিন, খান মো: হাবিবুল আলম মোহাম্মদ আলী, আব্দুল গফুর, উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুল হোসেন মোকা, সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, প্রচার সম্পাদক নুর আলম বাবুল, সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, পৌর কাউন্সিলর মাহফুজ সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক মুন্না ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম শফিকসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোবারক হোসেন
