জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দলীয় সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিবের পাশাপাশি দুইজন করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ রাখা হবে। এ ছাড়া রাজনৈতিক পর্ষদের বাকি ১০ জন সদস্য যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করবেন।
বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। নতুন কমিটিতে তাদের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আসতে যাচ্ছে। তবে নতুন কমিটির সদস্যদের নাম ও দায়িত্ব বণ্টন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
আজকালের খবর/বিএস
