Published : 25 Oct 2026, 12:35 PM
Updated : 25 Oct 2026, 01:00 PM
রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হয়ে গেল তিন দিনের ‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট মোহাম্মদ শাহীনুল হক ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন ক্লাবের নারী ও পুরুষ মিলে সাড়ে ছয় শতাধিক গলফার বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আয়োজকরা জানিয়েছেন, রোববার রাত ৮টায় কুর্মিটোলা গলফ ক্লাবে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন সেনাপ্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাদির বিন আলী এবং উন্নয়ন প্রকল্পের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর আরমান আলী ভূঁইয়া।
