গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে বেড়েছে ফায়ার সার্ভিসের ইউনিট। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
আজ সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
২০ ইউনিটের মধ্যে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরার তিন, গাজীপুর চৌরাস্তা মডার্নের চার, মিরপুর থেকে হাজমত টেন্ডার একটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চার, রাজেন্দ্রপুরের দুই ও পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।
টঙ্গীর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে চেরাগ আলী এলাকার ওষুধ কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর পর সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ইউনিট সংখ্যা।
