দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবক’টি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে আজ। রোববার (২৫ অক্টোবর) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৮ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৭৩ দশমিক ৫০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস থেকে ৭২ কোটি টাকার কমে এদিন লেনদেন ৪৩০ কোটি টাকায় নেমে এসেছে। গত সোমবারের (১৯ অক্টোবর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে দুই হাজার ৭১৭ কোটি টাকা।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ১৮ দশমিক শূন্য সাত পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৩২ দশমিক ৫৪ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক এক দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১০১ দশমিক ৭৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ৯ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৬০ দশমিক ৬৯ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। গত সোমবার লেনদেন হয়েছিল ৫০২ কোটি ৬৩ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭৮ হাজার ৮৭০ কোটি ৭৯ লাখ টাকা। গত সোমবার মূলধন ছিল ছয় লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি ৭২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৮৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ছয় লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ১৫ কোটি ৩৮ লাখ টাকা, মতিন স্পিনিংয়ের ১১ কোটি ৭১ লাখ টাকা, প্রাইম ব্যাংকের ১০ কোটি ৩৭ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১০ কোটি ২৯ লাখ টাকা, সোনালী আঁশের আট কোটি ৬১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার আট কোটি সাত লাখ টাকা, স্কয়ার ফার্মার সাত কোটি ৮২ লাখ টাকা এবং ইস্টার্ন ব্যাংকের ছয় কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৭৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ১৬ শতাংশ।
