মহাকাশপ্রেমীদের জন্য অক্টোবর মাসটি সব সময়ই এক রোমাঞ্চকর সময়। প্রতিবছর অক্টোবরের প্রথম দুই সপ্তাহ ড্রাকোনিড উল্কাবৃষ্টি সক্রিয় থাকে। নাসার মতে, এটি এমন এক আদর্শ উল্কাবৃষ্টি, যা অন্ধকার নামার পরপরই উপভোগ করা যায়। চলতি বছরের বিশেষ দিক হলো আকাশে এক ফালি ক্ষীণ ক্ষয়িষ্ণু চাঁদ দিগন্তের কাছাকাছি অবস্থান করায় এবং ভোরের আগমুহূর্ত পর্যন্ত না ওঠায়, রাতের আকাশ অন্ধকার ছিল। ফলে চাঁদের আলোর অনুপস্থিতিতে ক্ষীণ আলোর উল্কার দাগগুলোও খুব সহজে শনাক্ত করা সম্ভব হয়েছে। সূত্র : এনডিটিভি
