প্রাইম ব্যাংক পিএলসি এবং ইউসেপ বাংলাদেশের মধ্যে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) বা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক বছরের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান এবং ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশনস) প্রকৌশলী মো. আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
