নাটোরের লালপুরে বাড়ির পেছনে পুকুরপাড়ে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মো. রেজাউল করিম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ঢুষপাড়া পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আটক রেজাউল করিম ওই গ্রামের মো. আমজেদ প্রামানিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে রেজাউল করিমের বসতবাড়ির পশ্চিম পাশে রান্নাঘরের পেছনে পুকুরপাড়ে অভিযান চালান। এ সময় সেখান থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং রেজাউল করিমকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।
