ব্যাংকের টাকা চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়
গ্রেফতার ফরিদ আমিন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত চৌদ্দগ্রাম আসনের প্রার্থী ছিলেন।
আরও পড়ুন
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন
পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর থানায় করা ব্যাংকের টাকা চুরির একটি মামলায় ফরিদ আমিনের তিন বছরের সাজা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরিফ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
