প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:১১ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুলের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরকে নিয়ে সাইবার সচেতনতা বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন স্কুলের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে স্কুলের অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় মূখ্য আলোচক হিসেবে সাইবার সুরক্ষা, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফলসহ নানা বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। আমন্ত্রিত অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
সেমিনারে বক্তারা জানান, সাইবার অপরাধ থেকে সুরক্ষিত তাকতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচত ব্যাক্তির সাথে ব্যাক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা ওটিপি শেয়ার করা যাবে না। আজেবাজে লিংকে ক্লিক থেকে বিরত থাকতে হবে। অনলাইনে গুজব বা মিথ্যা তথ্য প্রচার করা যাবে না।
নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিক্ষার্থী ও উঠতি বয়সের কিশোর-কিশোরীদেরকে এ বিষয়ে সচেতন থাকার পাশাপাশি এর কুফল সম্পর্কে জানতে হবে যাতে করে মোবাইল ফোন কিংবা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিপথে পা না বাড়ায় এবং কিশোর অপরাধে জরিয়ে না পড়ে।
