
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে শিবপুরে মানববন্ধন
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে নরসিংদীর শিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে শিবপুর উপজেলা প্রেসক্লাব।
মানববন্ধনে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রব শেখ মানিক এর সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে শিবপুর উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা লেখক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন আবিল, সহ-সভাপতি বশির আহমেদ, কোষাধ্যক্ষ সুরুজ মিয়া, দপ্তর সম্পাদক তৈয়বুর রহমান ভূইয়া, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, সদস্য কাদিরসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
