ডেঙ্গুর প্রকোপে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ২৫৩, রাজশাহীতে ২৩৩, ঢাকা দক্ষিণ সিটিতে ২৩১, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৯২, ঢাকা উত্তর সিটিতে ১৪৮, রংপুরে ৯৩ এবং ময়মনসিংহে ৯২ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।
