ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা :
ঢাকার কেরানীগঞ্জে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কলাতিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
কলাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে কলাতিয়া হাই স্কুলের পাশে গাঁজা সেবনরত অবস্থায় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে কলাতিয়া পুলিশ ফাঁড়ির এ এসআই আল আমিন ও তাঁর দল সহযোগিতা করেন।
আটক ব্যক্তিরা হলেন মো. রুবেল (৩০), বাড়ি ফতেনগর, কলাতিয়া এবং দেলোয়ার, বাড়ি কলাতিয়া, কেরানীগঞ্জ মডেল থানা। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত আটক দুইজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, চলতি মাসে এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানে মোট ১৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
