মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা কমাতে ফ্রান্স সব পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর আল জাজিরার।
দোহায় রাষ্ট্রীয় সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রোঁ জানান, আন্তর্জাতিক বাহিনীর সহায়তায় লেবাননের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে আলোচনা চালানো হচ্ছে। ইসরায়েলের নির্বাচনের পরই লেবানন সেনাবাহিনীকে সমর্থনের বিষয়ে ফ্রান্সে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
একই সঙ্গে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)-এর উপস্থিতি শেষ হওয়ার বিষয়ে গভীর আফসোস প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট।
আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতার থেকে প্রতি মাসে দুই টেরাওয়াট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিশ্চিত করা গেছে বলেও জানান ম্যাক্রোঁ ।
