দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের প্রিয় শহর নিউ ইয়র্কে ফিরলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। নিউ ইয়র্কে পৌঁছে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে নিউ ইয়র্ক পৌঁছানোর কথা জানিয়ে তমা মির্জা লেখেন, “প্রিয় শহর নিউ ইয়র্কে ফিরলাম। দীর্ঘদিনের অপেক্ষায় থাকা একটু নিজের মতো করে সময় কাটানো, মুক্তির স্বাদ নেওয়া আর জীবনকে সহজভাবে উপভোগ করার সৌন্দর্য সবকিছুই যেন নতুন করে অনুভব করছি।”
শহরের প্রতি নিজের বিশেষ টানের কথা তুলে ধরে অভিনেত্রী আরও লেখেন, “নিউ ইয়র্ক, তুমি সব সময়ই এক অন্যরকম অনুভূতির নাম।”

ব্যস্ত কাজের ছক থেকে কিছুটা ছুটি নিয়ে নিজের মতো করে সময় কাটাতেই এই সফর বলে জানা গেছে। প্রিয় শহরে ফিরে নিজের অনুভূতি প্রকাশের পর থেকে অন্তর্জালে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
সংশ্লিষ্ট সংবাদ: তমা মির্জা
১৯ আগস্ট ২০২৬
১৬ অক্টোবর ২০২৫
২৯ মে ২০২৪
