চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ ডা. মনজুর মোর্শেদ মারা গেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
খিঁচুনিজনিত মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে পরিবার।
মনজুর মোর্শেদের বাড়ি চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাছবাড়িয়া এলাকায়। তিনি ওই এলাকার মরহুম আলহাজ মফজল আহমদ তহসিলদারের জ্যেষ্ঠ ছেলে।
তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শিশু বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, পাঁচ ভাই ও চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডের নাসিরাবাদ শাহী জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার সকাল ১০টায় চন্দনাইশের পশ্চিম গাছবাড়িয়ায় আলহাজ মফজল আহমদ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
The post শিশু বিশেষজ্ঞ মনজুর মোর্শেদ আর নেই appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
