ভোক্তাদের আস্থা অর্জন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পণ্যের গুণগত মান যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কাজী ফার্মস কিচেন। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির জনপ্রিয় মাফিন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং ওয়াফেন রিসার্চ ল্যাবের মতো দেশের শীর্ষস্থানীয় ও স্বীকৃত প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষিত হয়েছে।
গ্রাহকদের কাছে মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য পৌঁছে দেওয়াই কাজী ফার্মস কিচেনের অন্যতম মূল অগ্রাধিকার। এই লক্ষ্য পূরণে মাফিনের মান ও নিরাপত্তা যাচাইয়ের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পণ্যের মান নিয়ন্ত্রণ ও নিখুঁত পরীক্ষার ক্ষেত্রে বিএসটিআই, বিসিএসআইআর এবং ওয়াফেন রিসার্চ ল্যাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব পরীক্ষাগারে পণ্য পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত গুণগত মানের নির্ভরযোগ্য তথ্য ভোক্তাদের মনে আস্থা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে।
বর্তমান সময়ে খাদ্যপণ্যের গুণগত মান, নিরাপত্তা ও পুষ্টিগুণ নিয়ে সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পণ্যের মান যাচাই, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেই সম্পর্কিত তথ্য স্বচ্ছভাবে সবার সামনে তুলে ধরা দেশের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য অপরিহার্য হয়ে উঠেছে।
কাজী ফার্মস কিচেন জানিয়েছে, ক্রেতাদের আস্থাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই বিষয়টি মাথায় রেখেই তারা মাফিনের গুণগত মান ও সুরক্ষার বিষয়টি কঠোরভাবে তদারকি করছে। মানসম্মত এই মাফিন ভোক্তারা যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নিশ্চিন্তে উপভোগ করতে পারেন, সে আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
