দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সহ উপজেলার আটটি ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে থানা পুলিশের মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকালে থানা প্রাঙ্গনে পাঁচবিবি থানা পুলিশের আয়োজনে পূজা উদযাপন কমিটির সাথে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ তামবিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন,,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ মাহাতো, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সম্পাদক সুবাস চন্দ্র দাস, এস আই আব্দুস সোবাহান, এস আই আলমগীর, সিরাজুল ইসলাম এস আই সিরাজ ইসলামসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ। মতবিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন, এস আই আলমগীর হোসেন।
ওসি তামবিরুল ইসলাম বক্তব্যে বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব নিঃসন্দেহে পালন করব। আপনারা শুধু আপনাদের পূজা মন্ডপ গুলিতে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।
উল্লেখ্য,এ বছর পাঁচবিবি পৌরসভা সহ উপজেলার ৮টি ইউনিয়নে ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সরকারের পক্ষ থেকে পাঁচবিবি উপজেলা প্রশাসন প্রতিটি পূজা মন্ডপে ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে।
The post পাঁচবিবিতে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় appeared first on সকালের খবর ২৪.
