সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’ দিয়ে বড় পর্দায় আসছেন অভিনেত্রী আঁখি চৌধুরী। আগামী ১৬ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি।
কামরুজ্জামানের পরিচালনায় নির্মিত এ সিনেমায় জয় চৌধুরী ও মৌ খানের পাশাপাশি আরেকটি জুটি হিসেবে অভিনয় করেছেন আঁখি চৌধুরী ও সৌরভ ফার্সী।
পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, মানবীয় আবেগ ও পারিপার্শ্বিক সংঘাতের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘স্নেহের বন্ধন’। ছবিটির বিভিন্ন প্রচারণায় কলাকুশলীরা একে পরিপূর্ণ পারিবারিক ড্রামা হিসেবে উল্লেখ করেছেন এবং দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন।
বড় পর্দায় নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান আঁখি। নতুন এ সিনেমার মধ্য দিয়ে নিজের অভিনয়দক্ষতা আরও ভালোভাবে তুলে ধরার পাশাপাশি দর্শকদের কাছে পরিচিতি বাড়ানোর সুযোগ দেখছেন তিনি।
দুর্গাপূজা ও শারদীয় উৎসবের দীর্ঘ ছুটির আগে মুক্তি পাচ্ছে পারিবারিক ধারার এ ছবি। দর্শকদের কাছে সিনেমাটি কতটা সাড়া পায়, তা হলের পর্দায় আসার পরই স্পষ্ট হবে।
বিআলো/শিলি