তিনি আরও বলেন, কমলনগরে তথ্য সংগ্রহ কার্যক্রম শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালনা করা হবে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ, স্বজনপ্রীতি কিংবা অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে ইউএনও বলেন, জনগণকে সচেতন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে জাতীয় পরিচয়পত্রসহ সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং কমলনগরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ডিজিটাল পদ্ধতি, অ্যাপ ব্যবহারের নিয়ম এবং তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে কমলনগরের ৯টি ইউনিয়নে একযোগে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এ কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সঠিক তথ্য শনাক্ত ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
The post কমলনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে, এক সপ্তাহের মধ্যে মাঠে নামবে কর্মীরা appeared first on ভোরের চেতনা.
