সংবাদ বিজ্ঞপ্তি · ২৫ অক্টোবর, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ন
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ এহতেশামুল হক হীরাকে সংবর্ধনা দিচ্ছে সিলেট জেলা ও মহানগর যুবদল। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর নাইওরপুল পয়েন্ট সংলগ্ন উৎসব রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনারের বরাত দিয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজনে সিলেট জেলা ও মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীসহ সুধীজনদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
