বলিউড অভিনেতা অজয় দেবগণ ও কাজলের মুম্বইয়ের জুহুতে অবস্থিত বিলাসবহুল বাংলোর একটি অংশ ভেঙে দিল বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)। অননুমোদিত বা অবৈধ নির্মাণকাজের অভিযোগে এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে একদিকে যেখানে অভিনেতার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে ৫০০ কোটি টাকার গণ্ডি পার করেছে, ঠিক সেই সময়েই এই আইনি জটিলতায় বড় ধাক্কা খেলেন অজয়।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের কে/ওয়েস্ট ওয়ার্ডের অন্তর্গত জুহুর কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত এই ৭,৮০২ বর্গফুটের বাংলোটিতে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই অভ্যন্তরীণ পরিবর্তন, পার্টিশন ওয়াল নির্মাণ এবং জানালার নকশায় বদল আনা হচ্ছিল। এই বেআইনি নির্মাণকাজের অভিযোগে গত ১০ সেপ্টেম্বর মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের ৩৫৪এ ধারার অধীনে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। নোটিশে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ রাখতে এবং প্রয়োজনীয় বৈধ নথিপত্র জমা দিতে বলা হয়েছিল।
তবে অভিযোগ ওঠে যে, নোটিশ পাঠানোর পরেও বাংলোটিতে অবৈধ নির্মাণকাজ বন্ধ রাখা হয়নি। এরপরই বিএমসি আধিকারিকরা কঠোর পদক্ষেপ হিসেবে ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে তৈরি অংশগুলি ভেঙে ফেলেন। স্থানীয় আবাসিক কল্যাণ সমিতি এবং স্থানীয় কর্পোরেটরদের তরফ থেকেও সম্পত্তিটির বাণিজ্যিক ব্যবহার এবং নিরাপত্তা নিয়ে আপত্তি তোলা হয়েছিল।
https://www.youtube.com/watch?v=FAZCMeBQx8Q
প্রসঙ্গত, ‘দৃশ্যম ৩’-এর দুর্দান্ত ব্যবসায়িক সাফল্যের মাঝে এই আইনি ঝামেলা এবং পুরনিগমের ভাঙচুরের ঘটনাটি ঘটল যখন। এই আকস্মিক ঘটনায় বিনোদন জগতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
