ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।
একদিনে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২ হাজার ২৪৯ রোগী।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ হাজার ৩৩ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১১, চট্টগ্রামে ২১৭, খুলনায় ২৯৭, ময়মনসিংহে ১৫৫, রাজশাহীতে ২২৪, রংপুরে ৮২ এবং সিলেটে ৩০ জন আক্রান্ত হয়েছেন।
