
তারাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ তারাকান্দা উপজেলার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি হৃাস, আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরী পরিস্থিতিতে করণীয় বিষয়ে গুরুত্বারুপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক স্থানীয় নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।
