পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রোমের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত আগোস্তিনো জেমেলি ইউনিভার্সিটি পলিক্লিনিকে তার অস্ত্রোপচার করা হয়। এতে ফুসফুসে থাকা ক্যানসারযুক্ত টিউমারের পাশাপাশি ডান ফুসফুসের নিচের অংশও অপসারণ করেছেন চিকিৎসকেরা।
ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, পোপের ফুসফুসে থাকা নডিউল বা ছোট পিণ্ডটি পরীক্ষা করে পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা বলে শনাক্ত করা হয়। এটি ফুসফুসের ক্যানসারের সবচেয়ে সাধারণ ধরন।
পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা ফুসফুসের মোট ক্যানসারের প্রায় ৪০ শতাংশের জন্য দায়ী। এটি নন-স্মল সেল লাং ক্যানসারের একটি ধরন। সাধারণত স্মল সেল লাং ক্যানসারের তুলনায় এই ক্যানসার ধীরে বৃদ্ধি পায় এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তেও তুলনামূলক বেশি সময় নিতে পারে।
