চট্টগ্রামের হাটহাজারীতে অভিযানকালে ফেলে যাওয়া ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১৪ অক্টোবর) এসআরবি-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়।
এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মহাসড়কের পাশে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন। পরে এসআরবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ওই ব্যক্তি সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।
বিজ্ঞাপন
পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দুটি গাছের গুঁড়ির মাঝখানে ফেলে যাওয়া ব্যাগটি পাওয়া যায়। ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড লাল রঙের কার্তুজ জব্দ করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সেগুলো হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
