যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।
বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সঙ্গে থাকা সহযোগীদের সহায়তায় ড. ইউনূসকে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায়।
২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূসের নিউইয়র্ক সফরের সময়ও জেএফকে বিমানবন্দরে বিক্ষোভের ঘটনা ঘটে। সে সময় আওয়ামী লীগ-সমর্থক প্রবাসীরা বিক্ষোভ করেন। ড. ইউনূসের সফরসঙ্গীদের লক্ষ্য করেও স্লোগান দেওয়া হয়েছিল।
The post নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস appeared first on Mohona Tv.
